২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল সুইডেন

0

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে সুইডেন। তবে দলে জায়গা হয়নি টটেনহ্যাম হটস্পারের তারকা ফরোয়ার্ড ডেজান কুলুসেভস্কির। দীর্ঘদিন হাঁটুর চোটে ভুগে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে বাদ দেওয়া হয়েছে।

প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে কিছু আশা থাকলেও শেষ পর্যন্ত কোচ গ্রাহাম পটার তাকে দলে রাখেননি। সংবাদ সম্মেলনে তিনি জানান, খেলোয়াড়টির বর্তমান শারীরিক অবস্থা এবং পুনর্বাসনের অগ্রগতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে চোটে থাকা আলেক্সান্ডার ইসাককে দলে রাখা হয়েছে। কোচ আশা করছেন, বিশ্বকাপ শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন।

বাছাইপর্বে হতাশাজনক পারফরম্যান্সের পর প্লে-অফে ভালো খেলে ইউক্রেন ও পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় সুইডেন।

চূড়ান্ত দলে গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড মিলিয়ে মোট ২৬ জন খেলোয়াড় রাখা হয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন