বনানী থেকে পিস্তল-গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

রাজধানীর বনানী থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলিসহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদুল ইসলামকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাতে বনানী থানাধীন মহাখালী টিবি গেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জাহিদুল ইসলাম একজন পেশাদার অপরাধী এবং প্রশাসনের তালিকাভুক্ত সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে ডিবি ও র‌্যাব তাকে খুঁজছিল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, একটি পিস্তল সদৃশ বস্তু, হাজার ১৫০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৭১ হাজার ২০ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। বর্তমানে অস্ত্র ও মাদক আইনে নতুন মামলা রুজু করে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন