
অল ক্রাইমস.টিভি ডেস্ক
দেশের ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পৃথক ১০টি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত উপাচার্যরা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
নতুন উপাচার্য পেল যে ১০ বিশ্ববিদ্যালয়:
| বিশ্ববিদ্যালয়ের নাম | নবনিযুক্ত উপাচার্য | বর্তমান কর্মস্থল/পদবি |
| ইসলামী বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান | অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ, ইবি |
| কুমিল্লা বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. এম এম শরীফুল করিম | অধ্যাপক, ইংরেজি বিভাগ, কুবি |
| বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. আনিসুর রহমান | অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাবি |
| বরিশাল বিশ্ববিদ্যালয় | ড. মো. মামুন অর রশিদ | ডিন, ওশানোগ্রাফি অনুষদ, পবিপ্রবি |
| জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন | উপ-উপাচার্য, জামালপুর বিপ্রবি |
| নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. গোলাম রব্বানী | অধ্যাপক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাবি |
| ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল | অধ্যাপক, শাবিপ্রবি (বর্তমানে উপাচার্য, এনইউবি) |
| রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী | অধ্যাপক, রসায়ন বিভাগ, চবি |
| পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম | ট্রেজারার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |
| জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া | অধ্যাপক, পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাবি |





