
অল ক্রাইমস.টিভি ডেস্ক
আসন্ন ঈদুল আজহায় দেশে পশুর কোনো সংকট হবে না এবং প্রায় ১ কোটি পশু কুরবানি হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে মাংসে স্বয়ংসম্পূর্ণ। দেশের খামারি ও কৃষকরা এখন আধুনিক পদ্ধতিতে পশু লালন-পালনে দক্ষ হয়ে উঠেছেন। ফলে কোরবানির জন্য বিদেশ থেকে গরু আমদানির কোনো প্রয়োজনীয়তা নেই।
অবৈধ পথে সীমান্ত দিয়ে গরু প্রবেশ রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে জানিয়ে আমিন উর রশিদ বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় করে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে তিনি সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।





