ঝুঁকিপূর্ণ স্কুলে আর কতদিন? জরাজীর্ণ সব প্রাথমিক বিদ্যালয়ের তালিকা চাচ্ছে সরকার

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

দেশের যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২৫ বছরেও নতুন ভবন নির্মাণ করা হয়নি এবং যেগুলো বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাদের জরুরি তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গত ১৩ মে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লিখিত মূল বিষয়সমূহ:

• ঝুঁকিপূর্ণের মানদণ্ড: যেসব ভবনের কলাম, বিম বা ছাদে ফাটল ধরেছে, প্লাস্টার খসে রড বেরিয়ে গেছে কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করতে হবে।

• টিনশেড ভবন: যেসব বিদ্যালয়ে বর্তমানে অস্থায়ী টিনশেড ঘরে পাঠদান চলছে, সেগুলোকেও নতুন ভবন নির্মাণের জন্য ‘রিপ্লেসমেন্ট’ তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

• সময়সীমা: আগামী ২৪ মে’র মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী এই তথ্যের সফট কপি ই-মেইল এবং হার্ড কপি ডাকযোগে অধিদপ্তরে পাঠাতে হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বিদ্যালয়ে জরাজীর্ণ অবস্থায় পাঠদান চললেও দীর্ঘদিন কোনো নতুন ভবন নির্মিত না হওয়ায় এই জরুরি পদক্ষেপ নিলো অধিদপ্তর।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন