ওসমানী বিমানবন্দরে গভীর রাতে অগ্নিকাণ্ড, পুড়ল ইমিগ্রেশন সার্ভার রুম

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এর ইমিগ্রেশন সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের পরিদর্শক যীশু তালুকদার জানান, রাত ১১টা ৩৩ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দোতলার সার্ভার রুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত নয়। আগুন নিয়ন্ত্রণের পর ধোঁয়া অপসারণে কাজ করেন ফায়ার সার্ভিস সদস্যরা।

বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, সব ফ্লাইট ছাড়ার পর আগুন লাগায় উড়োজাহাজ চলাচলে কোনো প্রভাব পড়েনি।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন