
অল ক্রাইমস. টিভি ডেস্ক
মহিলা বিষয়ক অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শায়লা শার্মিন জামান। তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই দিনে আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
মহিলা বিষয়ক অধিদপ্তরের বিদায়ী মহাপরিচালক জিনাত আরাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শায়লা শার্মিন জামান।
অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামানকে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। এ জন্য তার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।





