
অল ক্রাইমস.টিভি ডেস্ক
গণভোটের রায় বাতিল করাকে জাতির সঙ্গে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সোমবার (১১ মে ২০২৬) চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বর্তমান রাজনৈতিক ও সাংবিধানিক প্রেক্ষাপট নিয়ে এই কড়া সমালোচনা করেন।
রফিকুল ইসলাম খান বলেন, সাংবিধানিক সংস্কারের সঠিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে গণভোটের রায় বাতিল করা জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা। তিনি বৈষম্যহীন সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, গত বছরের আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ জীবন দিয়েছে এবং ৩০ হাজার মানুষ আহত হয়েছে। কিন্তু যে লক্ষ্য নিয়ে এই আত্মত্যাগ ছিল, সেই বৈষম্যহীন সমাজ এখনো প্রতিষ্ঠিত হয়নি। তিনি অঙ্গীকার করেন যে, কুরআনের সমাজ কায়েম, সাংবিধানিক সংস্কার এবং একটি সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লড়াই অব্যাহত থাকবে।





