উত্তরা স্কোয়ারে পারফিউম সেন্টারের চতুর্থ শোরুম উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করলো দেশের শীর্ষস্থানীয় সুগন্ধি বিক্রেতা প্রতিষ্ঠান পারফিউম সেন্টার-এর চতুর্থ শোরুম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) উত্তরা স্কোয়ারে অবস্থিত নতুন এ শোরুমের উদ্বোধন করেন ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের উপ-পরিচালক ড্যানিয়েল লি।

উদ্বোধনী অনুষ্ঠানে পারফিউম সেন্টারের স্বত্বাধিকারী মাসুদ আল মাহাদি জানান, রাজধানীতে গুলশান পুলিশ প্লাজা, ধানমন্ডি সীমান্ত স্কোয়ার এবং বনশ্রীতে এর আগে তিনটি শোরুম চালু রয়েছে। নতুন এই শোরুমের মাধ্যমে উত্তরার ক্রেতারাও সহজে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডেড সুগন্ধি কেনার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, বিশ্বের শীর্ষ প্রায় ২০০ ব্র্যান্ডের দশ সহস্রাধিক ধরনের পারফিউম এখানে পাওয়া যাবে। এগুলো মূলত যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, স্পেন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি আমদানিকৃত এবং শতভাগ অথেনটিক।

উত্তরায় শুধুমাত্র ব্র্যান্ডেড পারফিউমের একক শোরুম হিসেবে এটি প্রথম বলে দাবি করেন মাসুদ আল মাহাদি।

শোরুমটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। শুধু বুধবার প্রতিষ্ঠানটি সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন