বিএনপির কেন্দ্রীয় নেতা ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে ঘাটাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

0

ঘাটাইল উপজেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে ঘাটাইলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

র‍্যালির আগে অনুষ্ঠিত সমাবেশে অংশ নেন উপজেলার হাজারো নেতাকর্মী। স্পরণকালের অন্যতম বড় এই সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালি ঘাটাইল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ঘাটাইলের বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা।

এ সময় তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অ্যাডভোকেট ওবায়দুল হক নাসিরের ছবি বহন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাবেক সভাপতি শামসুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান রতন, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, দিঘলকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রানা কাজী, সাবেক কাউন্সিলর শাহাদাৎ হোসেন শামীম, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন