
অল ক্রাইমস.টিভি ডেস্ক
থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন ‘জুলাই বিপ্লবে’ আহত যোদ্ধাদের দেখতে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) সকালে হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার তাগিদ দেন।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান বলেন:
• আহত যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগ জাতি আজীবন মনে রাখবে।
• তাদের দ্রুত আরোগ্য কামনায় তিনি বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় আহত যোদ্ধারা ‘জুলাই সনদ’ এবং ‘গণভোটের রায়’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। ডা. শফিকুর রহমানের সঙ্গে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।





