বগুড়া-ঠাকুরগাঁওসহ ৪ বিমানবন্দর চালুর উদ্যোগ সরকারের : সংসদে পর্যটন প্রতিমন্ত্রী

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

দেশের অভ্যন্তরীণ আকাশপথ যোগাযোগ আরও শক্তিশালী করতে বগুড়া, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঈশ্বরদী—এই চারটি আঞ্চলিক বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে বিষয়টি জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রতিমন্ত্রী বলেন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই দীর্ঘদিন বন্ধ থাকা এই চারটি বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এগুলো চালু হলে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন গতি আসবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, উত্তরাঞ্চলের বিমান অবকাঠামো পুনরুজ্জীবিত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই বিমানবন্দরগুলো ধাপে ধাপে চালু করা হবে। এর মধ্যে বগুড়া বিমানবন্দরকে সবচেয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর রয়েছে ঈশ্বরদী, ঠাকুরগাঁও ও লালমনিরহাট বিমানবন্দর।

 

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন