কাজকে বেশি গুরুত্ব দেওয়ার ঘোষণা আমীর খসরুর

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিনি ফুল নেওয়ার চেয়ে কাজ করতেই বেশি আগ্রহী। তাই পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রথমদিনেই সচিবদের দেওয়া ফুলের শুভেচ্ছা প্রত্যাখ্যান করেন তিনি। রোববার আগারগাঁওয়ের পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গতানুগতিকতার বাইরে গিয়ে ব্যতিক্রমীভাবে কাজ করতে চান তিনি। কথাবার্তা কম বলে কাজ বেশি করার ওপর গুরুত্ব দেবেন এবং সব সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়গুলো রিভিউ করবেন।

আগামী পরিকল্পনা ও সপ্তাহে কতদিন অফিস করবেন—এ বিষয়ে তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন। সময়মতো সব তথ্য জানানো হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড–এর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ অন্যরা। 

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন