
অল ক্রাইমস.টিভি ডেস্ক
কিছু মন্ত্রীকে সংযত হয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন চিত্রনায়ক সোহেল রানা । সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বলেন, বিশেষ কোনো সংবাদ না থাকলে মন্ত্রীদের গণমাধ্যমে অপ্রয়োজনে কথা বলা উচিত নয়। সংশ্লিষ্ট দপ্তরের মুখপাত্রের মাধ্যমেই তথ্য জানানো যেতে পারে।
তিনি আরও বলেন, নতুন দায়িত্ব পাওয়া কয়েকজন নেতা দায়িত্বশীল বক্তব্য না দিলে তা দল ও সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এই অভিনেতা।





