
অল ক্রাইমস.টিভি ডেস্ক
বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। সংবিধানে এখনো এটি নেই।’
ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমও মন্তব্য করেছেন, ‘বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। সংসদ সদস্যদের শপথের বিধান থাকলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেই। প্রধান নির্বাচন কমিশনারেরও এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই।’
তিনি বলেন, সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে।





