যমুনায় আজ জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম-এর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে অংশ নেবে।

দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম উপস্থিত থাকবেন।

এর আগে গত ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৫টি রাজনৈতিক দলের নেতা ‘জুলাই জাতীয় সনদে’ স্বাক্ষর করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর এনসিপি সনদে স্বাক্ষর করার ঘোষণা দিয়েছিল।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন