
অল ক্রাইমস.টিভি ডেস্ক
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় ঘটে এই দুর্ঘটনা।
নিহতরা হলেন বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ২০ ব্যাচের ছাত্র স্বাধীন ও ফাহিম। স্থানীয়রা জানান, রাত সোয়া ১১টার দিকে শহর থেকে বাড়ি ফিরতে গিয়ে তারা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খায়। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সঙ্গে হাসপাতালে দেখা করতে এসেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল সদর ফাঁড়ির এএসআই মো. এনায়েত সরকার জানিয়েছেন, আইনী প্রক্রিয়া শেষে রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





