নজিরবিহীনভাবে তারেক রহমানকে নরেন্দ্র মোদীর বাংলায় টুইট

0

নিজস্ব প্রতিবেদক
নজিরবিহীনভাবে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান–কে বাংলায় টুইট করে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ভুমিধ্বস জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন, যা দুই দেশের রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে মোদী তাঁর টুইটার (এক্স) হ্যান্ডেলে বাংলায় অভিনন্দন বার্তা প্রকাশ করেন। এর প্রায় এক ঘণ্টা আগে তিনি একই বার্তা ইংরেজিতে টুইট করেছিলেন।
অফিসিয়াল বার্তায় মোদী বলেন, “আমি বাংলাদেশে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপিকে নির্ণায়ক বিজয়ের অভিমুখে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, এই ফলাফল তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।
ভারতের প্রধানমন্ত্রী আশ্বাস দেন, একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারত তার সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো এগিয়ে নিতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন