নির্বাচনে পুলিশ সদস্যদের ২২ নিষেধাজ্ঞা, অমান্য করলে শাস্তি

0

 

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ২২ ধরনের বর্জনীয় কাজ নির্ধারণ করেছে পুলিশ সদর দপ্তর। এসব নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপঢৌকন বা সুবিধা নেওয়া যাবে না এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বা ছবি তোলা থেকে বিরত থাকতে হবে। ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে হস্তক্ষেপ, প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ এবং ভোটারকে প্রভাবিত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

পুলিশ সদস্যরা কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে পক্ষপাতমূলক আচরণ, মিছিলে অংশগ্রহণ বা কার্যালয়ে উপস্থিত থাকতে পারবেন না। অপ্রয়োজনে বলপ্রয়োগ, গালিগালাজ বা হুমকিও নিষিদ্ধ করা হয়েছে।

দায়িত্বকালে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, রাজনৈতিক পোস্ট-কমেন্ট, সংবেদনশীল তথ্য প্রকাশ বা ফলাফল নিয়ে পূর্বানুমানমূলক মন্তব্য করাও নিষেধ। অনুমতি ছাড়া স্পর্শকাতর ছবি-ভিডিও শেয়ার করা যাবে না।

এ ছাড়া জনসমাগম স্থলে আড্ডা, টং দোকানে বসা, যত্রতত্র খাবার গ্রহণ, অশোভন পোশাক ও অপেশাদার আচরণ থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন