
অল ক্রাইমস.টিভি ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টানা চার দিনের ছুটিতে উত্তরবঙ্গমুখী যাত্রা বেড়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও যমুনা সেতুতে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৫০ টাকা।
এর মধ্যে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন চলাচল করে, টোল আদায় হয় ১ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয়েছে, টোল আদায় হয়েছে ১ কোটি ১৯ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে যানবাহনের চাপ বাড়ে। বুধবার সকালে কিছু সময় যানজট দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





