
অল ক্রাইমস.টিভি ডেস্ক
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজারে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে আগুন লেগে অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কার্পেটের দোকান ক্ষতিগ্রস্ত হয়। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কোটি টাকার ক্ষতি হয়েছে।
রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাব-অফিসার জসিম উদ্দিন জানিয়েছেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়া বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর জানা যাবে।





