ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে ৩৫ আহত, যানচলাচল কিছুক্ষণ বন্ধ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে আউড়ামাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর জানিয়েছেন, বাসটি খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ৫-৬ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন