ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় চারজন গ্রেপ্তার, তিনজন প্রভাবশালী সংস্কারপন্থী রাজনীতিবিদ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক

ইরানে গত মাসের সরকারবিরোধী বিক্ষোভের সময় ‘রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা নষ্টের চেষ্টা’ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে তিনজন প্রভাবশালী সংস্কারপন্থী রাজনীতিবিদ রয়েছেন—ইরানের রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ ও সাবেক পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

ইরানি বিচার বিভাগ জানিয়েছে, এই গোষ্ঠী ইরানের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল। রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

জানুয়ারি মাসে শুরু হওয়া বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানায়, তারা ৬ হাজার ৮৫৪ জনের মৃত্যুর ঘটনা যাচাই করেছে। বিক্ষোভ চলাকালে কয়েক হাজার মানুষকেও গ্রেপ্তার করা হয়।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন