দর্শক বাড়াতে সুখবর: ইউটিউবে এআই অটো ডাবিং এখন সবার জন্য

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ইউটিউব কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ডাবিং’ সুবিধা এখন থেকে সব কনটেন্ট নির্মাতার জন্য উন্মুক্ত করেছে। এর ফলে নির্মাতারা ভাষাগত বাধা ছাড়াই নিজেদের ভিডিও বিভিন্ন ভাষার দর্শকের কাছে পৌঁছে দিতে পারবেন।

ইউটিউব জানিয়েছে, এই সুবিধার মাধ্যমে দর্শকেরা ২৭টি ভাষায় ডাব করা অডিও শুনতে পারবেন। এত দিন ডাবিংয়ের সুবিধা মূলত বড় চ্যানেলগুলোর মধ্যে সীমিত ছিল। নতুন এই ব্যবস্থা ছোট ও মাঝারি চ্যানেলগুলোর জন্যও দর্শকসংখ্যা বাড়ানোর সুযোগ তৈরি করবে।

এ ছাড়া ‘এক্সপ্রেসিভ স্পিচ’ নামে নতুন একটি ফিচার চালু করা হয়েছে, যা ডাব করা কণ্ঠস্বরকে আরও স্বাভাবিক ও আবেগপূর্ণ করবে। প্রাথমিকভাবে এটি ৮টি ভাষায় ব্যবহার করা যাবে।

শিগগিরই অটো ডাবিংয়ের মান উন্নত করতে ‘লিপ সিঙ্ক’ প্রযুক্তি যুক্ত করা হবে। এতে ডাব করা অডিওর সঙ্গে ভিডিওতে থাকা চরিত্রের ঠোঁটের নড়াচড়া আরও সামঞ্জস্যপূর্ণ হবে।

দর্শকদের অভিজ্ঞতা বাড়াতে চালু হচ্ছে ‘প্রেফারড ল্যাঙ্গুয়েজ’ সেটিংস। এর মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ভিডিওর মূল ভাষা বা ডাব করা সংস্করণ বেছে নিতে পারবেন।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন