ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল নিষিদ্ধ

0

অল ক্রাইমস.টিভি ডেস্ক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের বলা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার মোবাইল ফোন রাখতে পারবেন।

বিশৃঙ্খলা রোধে নতুনভাবে চালু করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’, যার মাধ্যমে কেন্দ্রের সহিংসতা বা গোলযোগের তথ্য তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও ইসিকে জানানো যাবে।

এছাড়া প্রযুক্তির ব্যবহার বাড়াতে দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন