রাকিবের গীতিকবিতায় সামিনা চৌধুরীর নতুন গান ” মন যে একটা বাড়ি”

0
    • বিনোদন প্রতিবেদক
      ‎সম্প্রতি নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। এবার দীর্ঘদিন পর তিনি গাইলেন আর জামান রাকিবের কথায়  এবং এস ডি সাগরের সুর ও সংগীতে ‘মন যে একটা বাড়ি’ শিরোনামের গানটি ।  গানটির রেকর্ডিং হয়েছে রাজধানী বাংলা ঢোল স্টুডিওতে। খুব শীঘ্রই গানটি সব ধরনের অনলাইনে প্লাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছেন গীতিকবি রাকিব।

      ‎উল্লেক্ষ্য, সামিনা চৌধুরী ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে’ অথবা ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’ প্রভৃতি গান কণ্ঠে তুলে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ।
      ‎দেশ এবং দেশের বাইরে নিয়মিত স্টেজ শোতে গান পরিবেশন করেন তিনি। খ্যাতিমান এই গায়িকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
      ‎অন্যদিকে গীতিকবি ও সুরশিল্পী হিসেবে বেশ কিছু গানে কাজ করেছেন আর জামান রাকিব।

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন