রাজধানীর লালবাগে গণপিটুনিতে ‘কিলার বাবু’র মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগের শহীদনগরে গণপিটুনিতে তৌফিকুল ইসলাম ওরফে টেরা বাবু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ‘কিলার বাবু’ নামেও এলাকায় পরিচিত ছিলেন।

রবিবার (১৭ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে সেনা সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান জানান, শনিবার রাত সাড়ে ৩টার দিকে শহীদনগরের লোহার ব্রিজ এলাকায় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে তারা আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। সেখান থেকে সেনা সদস্যরা এসে আহত বাবুকে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, নিহত টেরা বাবুর নামে লালবাগ থানায় মাদকসহ ৮-১০টি মামলা রয়েছে। তার বাসা শহীদনগর এলাকায়। বাবার নাম ইউনুস খান।

মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

 

🕘 প্রকাশের তারিখ:
১৭ আগস্ট ২০২৫

নিউজটি সম্পর্কে আপনার মতামত দিন