
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
দেশে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ জেলার সব বাসের ড্রাইভার ও হেল্পারদের জন্য আলাদা আলাদা পোশাক দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাস ও সড়কে শৃঙ্খলা আনতে এক মতবনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম তার এই পরিকল্পনার কথা জানান।
চালকরে অনুপস্থিতির সুযোগে হেল্পারদের দিয়ে গাড়ি চালানো বন্ধে আইন প্রয়োগ, চালক ও হেল্পারদের জন্য পৃথক পোশাক ও পরিচয়পত্র চালুর প্রস্তাব দেন তিনি।
তিনি বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জেলার পরিবহন ব্যবস্থারও পরিবর্তন আনতে হবে। যাত্রী পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে পরিবহন মালিক ও শ্রমিকদের এগিয়ে আসারও আহ্বান জানান জেলা প্রশাসক।
নারায়ণগঞ্জ জেলা দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা এবং আন্তঃজেলা পরিবহনের গুরুত্বর্পূণ কেন্দ্র। প্রতিদিন লাখ লাখ যাত্রী এই জেলার ওপর দিয়ে যাতায়াত করেন। গত ঈদুল আজহার সময়ে অতীতের চেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং প্রাণহানিও বেশি হয়েছে। সেই প্রেক্ষাপটেই সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আজকের এই সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার নারায়গঞ্জ জেলায় এ ধরনের উদ্যোগ প্রথম নেওয়ায় জেলা প্রশাসককে ধন্যবাদ জানান।
নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম বলেন, জেলা প্রশাসকের উদ্যোগগুলো সফল হলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে।
সভায় জেলা পুলিশ সুপার কার্যালয়, সিভিল সার্জন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





